× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ মিনিট আগে

পবিপ্রবির অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

পবিপ্রবির অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, একই বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তফাজ্জল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ৫০তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, নতুন চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা