× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ মিনিট আগে

পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার কার্যক্রম দুটি পর্বে সম্পন্ন হয়।

২৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সমন্বয়ক মো. ফজলে রাব্বি এবং সাবেক পটুয়াখালী কৃষি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুজ্জামান জনি। এ ছাড়া কর্মশালায় পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রথম পর্বে ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এ পর্বে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তার যথাযথ বাস্তবায়ন চ্যালেঞ্জিং। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, প্রান্তিক কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা দক্ষিণাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালার দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পবিপ্রবি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, ড. রাহাত মাহমুদ, ড. জিনাত নাসরিন সুলতানা ও ড. ফেরদৌসী রহমান পবিপ্রবির সহকারী অধ্যাপক পদে নিয়োগ পাওয়ায় তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত প্রভাষকদেরও সংবর্ধনা জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনির সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা