× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেডিকেল-ডেন্টালে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

মেডিকেল-ডেন্টালে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে আজ বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) প্রণীত '২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা' অনুযায়ী নির্ধারিত ছকে অনলাইনে (https://dgme.teletalk.com.bd) আবেদন আহ্বান করা হচ্ছে।

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৮-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৫ খ্রিষ্টাব্দ অথবা ২০২৬ খ্রিষ্টাব্দ এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের আগে এসএসসি-'ও' লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

প্রার্থীকে এসএসসি- 'ও' লেভেল-সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

এসএসসি 'ও' লেভেল-সমমান এবং এইচএসসি-এ' লেভেল-সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি-এ' লেভেল-সমমান পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে জিপিএ ৩ দশমিক ৫০ এর কম থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ-ডেন্টাল ইউনিট এ ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ১০০ টি প্রশ্নের (এইচএসসি সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে, জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন-১৫। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০ দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ১৫ মিনিট এবং পাশ নম্বর ৪০। জাতীয় ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ না হলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

এসএসসি-'ও' লেভেল-সমমান ও এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে।

এসএসসি, 'ও' লেভেল, সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ= ৪০ নম্বর, এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ= ৬০ নম্বর সর্বোচ্চ। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৬-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি-'ও' লেভেল-সমমান এবং এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।

পূর্ববর্তী বছরের (২০২৫ খ্রিষ্টাব্দ) এইচএসসি-'এ' লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে) সরকারি মেডিক্যাল কলেজ-ডেন্টাল কলেজ-মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে দেয়া নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণে যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। MBBS BDS ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট https://dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে। ভর্তি পরীক্ষা কার্যক্রম।

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৫ নভেম্বর রাত সাড়ে ৬টা। অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ৪ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট। প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ: ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র প্রধানের হাজিরা সিট: ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। ডাউনলোড করার তারিখ: ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

ভর্তি পরীক্ষার তারিখ: এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা