× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তারিক, সম্পাদক ইকবাল

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১১ মিনিট আগে

ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তারিক মো. সফিউল আলম (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান। ছবি কোলাজ : প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তারিক মো. সফিউল আলম (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান। ছবি কোলাজ : প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের (আইইউএফএ) ২০২৫-২৬ কার্যনির্বাহী সেশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তারিক মো. সফিউল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন খান।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা ড. শাহীনুজ্জামান এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও উপদেষ্টা ড. মোহাম্মদ মামুন আল রশীদ।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন— মো. সাখাওয়াত হোসেন শুভ, মো. শওকত হোসেন শান্ত, বাবলু মারমা ও মো. মহিউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন উৎস মন্ডল, মো. নজরুল ইসলাম, সায়ান সাগর ও আসাদ সাদিক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূর-ই-আলম।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মাহি ও আরাফাত সাইদ; দপ্তর সম্পাদক মো. জুনাইদ হাসান; উপ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তুহিন ও কাজী তুষার আল ইমরান; কোষাধ্যক্ষ আবু রায়হান বাবু; সহ-কোষাধ্যক্ষ মো. সাব্বির হোসেন ও ফাহমিদুল হক সিফাত।

এ ছাড়া প্রচার সম্পাদক হয়েছেন এস বি বাঁধন। উপপ্রচার সম্পাদক হয়েছেন এস কে আবুহুরাইরা সুজন, মেহেদী হাসান রাকিব, মো. আরাফাত আলী ও মোহাম্মদ নিয়ন। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মো. মাহিদুল রেজা। উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সায়েম, সিজানুর রহমান, মো. সাব্বির শিকদার ও এস এইচ তামিম।

পরিবহন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. ইয়ামিন শেখ। উপ-পরিবহন সম্পাদক হয়েছেন ফারহান তানভীর, মো. রিজন আলী, মো. সাকিব আহমেদ, অনিক সরেন, মো. তানভির নাহিম ও ঝিমিত চাকমা। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদুর রহমান, লাবিব রহমান, আলিফ হোসাইন নাহিদ, মো. খালিদ, মারুফ মাশরাফি মিদু, জামাল উদ্দিন, নয়ন কুমার দাস, মশিউর রহমান আকিব ও সালামান ফারসি।

নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন খান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ফুটবল অ্যাসোসিয়েশনের (আইইউএফএ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যারা আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। এই দায়িত্বকে শুধু একটি পদ নয়, বরং দায়িত্ব ও সম্মানের জায়গা হিসেবে দেখছি। সবার সহযোগিতা নিয়ে আইইউএফএকে আরও সুন্দর, গতিশীল ও ঐক্যবদ্ধ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

সভাপতি তারিক মো. সফিউল আলম বলেন, ‘আইইউএফএর সভাপতি হিসেবে নতুন এই পথচলা আমার কাছে গর্বের, ভালোবাসার এবং দায়িত্বের। যারা আমার ওপর আস্থা রেখেছেন, বিশেষ করে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা। প্রত্যাশা একটাই, ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টায় আইইউএফএকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। স্বপ্নটা সবার, দায়িত্বটা আমার। ইনশাআল্লাহ, পথচলাটা হবে একসঙ্গে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা