× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিসিআইইউতে প্রথমবারের মতো বিজনেস প্যারাডক্স অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

‘১ম পিসিআইইউ বিজনেস প্যারাডক্স ২০২৬’ প্রতিযোগিতার আয়োজন। ছবি: সংগৃহীত

‘১ম পিসিআইইউ বিজনেস প্যারাডক্স ২০২৬’ প্রতিযোগিতার আয়োজন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ব্যবসায়িক বিশ্লেষণ, কৌশলগত চিন্তাভাবনা ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘১ম পিসিআইইউ বিজনেস প্যারাডক্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের পিসিআইইউ বিজনেস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য ফোরসাইট’ দল। রানার্সআপ হয়েছে ‘অ্যারিস্টোক্রেটিক ইউনিভার্স’।

বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬টি দলের মোট ৬৪ জন শিক্ষার্থী অংশ নেন। ‘বিল্ড দ্য স্কিলস, অ্যাপ্লাই দ্য স্কিলস’ প্রতিপাদ্য এবং ‘থিংক. ডিসাইড. ডিফেন্ড.’ স্লোগানে আয়োজিত প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জ বিশ্লেষণ, কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত সমাধান উপস্থাপনে দক্ষ করে তোলা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ, বাজার ও আর্থিক পরিকল্পনা, বিপণন কৌশল, মানবসম্পদ উন্নয়ন এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করতে হয়।

প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে গত ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের আয়োজন করে পিসিআইইউ বিজনেস ক্লাব। এতে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক বিশ্লেষণ, ভিজ্যুয়াল কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, পেশাগত যোগাযোগ ও বিশ্লেষণী চিন্তাভাবনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক এবং পিসিআইইউ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মুসা। বিশেষ অতিথি ছিলেন বাংলায় আইইএলটিএস চট্টগ্রামের সিনিয়র এডুকেশন কাউন্সেলর জিহান ইব্রাহিম। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছয়জন। তারা হলেন- সিইউমুনার সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ভূঁইয়া, সিইউএইচআরএমের সাবেক সহকারী সাধারণ সম্পাদক ও ইউনিভার্সিটি অব চট্টগ্রামের হাল্ট প্রাইজ ২০২৫-এর চ্যাম্পিয়ন সুমাইয়া জামান, সিইউমুনার জনসংযোগপ্রধান ও সিইউইএসএসের সহকারী পরিচালক (ডিজাইন ও আইটি) কে. এম. ইশতিয়ামুল হক, পিসিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. রিপন চ্যাটার্জী ও নাফিসা তাসনিম এবং অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক মো. ওমর ফারুক।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তবে প্রয়োগ, নেতৃত্বের সক্ষমতা প্রদর্শন এবং পেশাগত জীবনের জন্য নিজেদের প্রস্তুত করার সুযোগ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে পেরে পিসিআইইউ বিজনেস ক্লাব গর্বিত। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, করপোরেট সংযোগ বৃদ্ধি ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক জ্ঞানচর্চার সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা