× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিইউপিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বিইউপি প্রতিনিধি

প্রকাশ : ৩০ মিনিট আগে

আপডেট : ৩০ মিনিট আগে

বিইউপিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, যা চলবে ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি ২০২৭। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের (এফএএসএস) অধীনে বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ২২ জানুয়ারি ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি), ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি), ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজ (এফএমএস) এবং ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এফএসএসএসের পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এবং অন্যান্য সংশ্লিষ্ট অনুষদের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্নাতক প্রোগ্রামগুলোর এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিবিএ (জেনারেল) ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা নেওয়া হবে।

বিভাগভেদে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথক জিপিএ শর্ত নির্ধারণ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত যোগ্যতা, সময়সূচি ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগ্রহী শিক্ষার্থীরা বিইউপির ওয়েবসাইটের ‘Admission’ অপশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

ওয়েবসাইট: www.bup.edu.bd

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা