× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিপ্রবির সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান ড. তৌহিদুল আলম

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ মিনিট আগে

রাবিপ্রবির সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান ড. তৌহিদুল আলম

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জুনাইদ কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী তাকে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব গ্রহণের জন্য তাকে যোগদানপত্র দাখিল করতে হবে। এ ছাড়া বিভাগে কোনো নিয়মিত অধ্যাপক নিয়োগপ্রাপ্ত হলে তাদের মধ্য থেকে জ্যেষ্ঠ শিক্ষক বিধি অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

চেয়ারম্যান পদপ্রাপ্তির পর তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন,“চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়,  উপ-উপাচার্য মহোদয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন,আমি বিশ্বাস করি, একটি বিভাগের প্রকৃত অগ্রগতি নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং একটি ইতিবাচক একাডেমিক পরিবেশের ওপর। আমার এই নতুন দায়িত্বে শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাকে বিশেষ গুরুত্ব দিতে চাই।আমি মনে করি, এই অগ্রযাত্রায় বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার মতামত, অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।আমার এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।” 

ড. তৌহিদুল আলম ২০২৫ সালের ১ জুলাই রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। একই বছরের ৮ জুলাই থেকে তিনি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে তিনি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০১২ সালের মে মাসে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং -এ (আইআইইউসি) প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সেখানে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে এবং ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০২১ সালের এপ্রিল মাসে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় রিসার্চ-ফেলো হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা