× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেছাল মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশ : ৪১ মিনিট আগে

পেছাল মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি ২০২৭ (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ ও ৩০ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত ছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওশানোগ্রাফি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, মেরিটাইম ল এবং ফিশারিজ বিষয়ে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন শুরুর ও শেষ তারিখসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। আবেদনসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের [অফিশিয়াল ওয়েবসাইটে](https://www.bmu.edu.bd/) পাওয়া যাবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা