× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মিনিট আগে

অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা

অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের সমালোচনার মুখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।

একই দিনে তাঁকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকেও অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অধ্যাপক স্নিগ্ধাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও বিক্ষোভের সৃষ্টি হলে শেষ পর্যন্ত তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

একই দিন দুপুরে এ ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানান জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর। তিনি দাবি করেন, অধ্যাপক স্নিগ্ধা জুলাই গণঅভ্যুত্থানকে ‘স্ক্যাম’ হিসেবে অভিহিত করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। এমন একজনকে ক্যাম্পাসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। একই আদেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলটির প্রভোস্টের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা