× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন রাবি-জাতীয় বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন রাবি-জাতীয় বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার ছাড়াই দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। ৩০ মিনিট করে দুই অর্ধে মোট ৬০ মিনিট খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের ব্যবস্থা না করে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে দুই দলের জন্য তৈরি ক্রেস্টে ‘যুগ্ম চ্যাম্পিয়ন’ লেখা নেমপ্লেট দেখা যায়। এতে আগে থেকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ম্যাচের ফল নির্ধারণের আগেই যৌথ চ্যাম্পিয়নের ক্রেস্ট প্রস্তুত রাখা হয়েছিল।

অভিযোগের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক মোসা. রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘পাতানো ম্যাচ কেন হতে যাবে? আমাদের ছেলেরা কষ্ট করে খেলে ফাইনালে এসেছে। আমরা ক্রেস্টগুলো শহর থেকে নিই। যখন দেখলাম যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা হয়েছে, তখন তাদের ফোন করলাম। তারা এসে প্লেট লাগিয়ে দিয়ে গেল। আর কোনো পাতানো ম্যাচ হয়নি। নিয়ম অনুসরণ করেই খেলা শেষ হয়েছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা