× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবি অ্যানিমেল ওয়েলফেয়ার টিমের নেতৃত্বে সুমন-জাহিদুল

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ মিনিট আগে

গোবিপ্রবি অ্যানিমেল ওয়েলফেয়ার টিমের নেতৃত্বে সুমন-জাহিদুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রাণীদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে প্রাণীকল্যাণবিষয়ক সংগঠন ‘জিএসটিইউ অ্যানিমেল ওয়েলফেয়ার টিম’-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে গঠিত এ কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. সুমন আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহিদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ওমর ফারুক এবং যুগ্ম সম্পাদক হয়েছেন মোসা. নুরজাহান চৌধুরী সুবর্ণা। কোষাধ্যক্ষ হয়েছেন মো. বুরহানুর রহমান সিয়াম এবং উদ্ধার কার্যক্রম শাখার প্রধান হয়েছেন মো. বেলাল হোসেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সহকারী কোষাধ্যক্ষ মো. শাওন পারভেজ, বন্যপ্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন আয়ুবী, গৃহপালিত ও পোষা প্রাণীবিষয়ক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন নোমান, প্রাণীর জিনগত সম্পদবিষয়ক সাংগঠনিক সম্পাদক মোসা. উম্মে রাইহান দিঘী মনি, দপ্তর সম্পাদক সাইয়েদা মহিমা মাহজাবিন, জনসংযোগ সম্পাদক সামিউল ইসলাম, মানবসম্পদ সম্পাদক জারিন তাসনিম অর্পি, তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. শাহাদত হোসেন সজল এবং আইনবিষয়ক সম্পাদক মো. মোকাররম হোসেন ও মো. আতিকুর রহমান আতিক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কার্যনির্বাহী সদস্য প্যানেল গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. সুমন আলী বলেন, ‘এই দায়িত্ব পাওয়া আমাদের জন্য শুধু একটি পদ নয়, এটি একটি আমানত। আমরা এমন একটি ক্যাম্পাস চাই, যেখানে কোনো প্রাণী ক্ষুধার্ত থাকবে না, কোনো অসুস্থ প্রাণী চিকিৎসার অভাবে কষ্ট পাবে না এবং কোনো মানুষ প্রাণীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগবে না।’

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম শুধু প্রাণীদের খাবার দেওয়া বা চিকিৎসাসেবা নিশ্চিত করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রাণীদের প্রতি মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ তৈরিতেও কাজ করবেন। এ লক্ষ্যে নিয়মিত খাবার ও পানির ব্যবস্থা, জরুরি উদ্ধার ও চিকিৎসা দল গঠন, টিকাদান কর্মসূচি এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে ক্যাম্পাসে প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, প্রাণীর প্রতি ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়; এটি মানুষের মানবিকতা, বিবেক ও দায়িত্ববোধের পরিচয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণীদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রাণীদের কল্যাণ নিশ্চিত করতে শুধু একটি সংগঠনের প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রাণীদের খাবার ও চিকিৎসাসেবার পাশাপাশি নিরাপদ আশ্রয়, দায়িত্বশীল পরিচর্যা, সচেতনতা তৈরি এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধেও আমরা কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, সংগঠনটি একদিন প্রাণীদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ চর্চার কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হবে। এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই, যেখানে মানুষ যেমন নিরাপদে থাকবে, তেমনি প্রতিটি প্রাণীও নিরাপদে বেঁচে থাকার অধিকার পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা