× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশ : ২২ মিনিট আগে

আবু সালেহ মুসা ও  তুহিবুল আসাদ আবির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আবু সালেহ মুসা ও তুহিবুল আসাদ আবির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরাম’ (এসইউজেএফ)–এর ২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তুহিবুল আসাদ আবির।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আল আমিন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইশা সায়েদ অথৈ।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—প্রচার ও জনসংযোগ সম্পাদক রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক তাসিন মোরশেদ।

নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা