× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজের নতুন অধ্যক্ষকে বিএনসিসির গার্ড অব অনার

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৭ মিনিট আগে

বিএম কলেজের নতুন অধ্যক্ষকে বিএনসিসির গার্ড অব অনার

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেনা শাখা।

গত ১৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বিএম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। একই দিন তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মূল ভবন প্রাঙ্গণে আয়োজিত বরণ ও সম্মাননা অনুষ্ঠানে তাকে এ গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিএনসিসির ক্যাডেটরা সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত অধ্যক্ষকে আনুষ্ঠানিক অভিবাদন জানান। সামরিক রীতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আনুষ্ঠানিকতার প্রতিফলন ঘটে।

আয়োজকরা জানান, নতুন অধ্যক্ষকে বরণ করে নেওয়ার পাশাপাশি তার দায়িত্ব গ্রহণের মুহূর্তটি স্মরণীয় করে রাখা এবং তরুণ ক্যাডেটদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের চেতনা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা