× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনদের বরণ

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৪ মিনিট আগে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনদের বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার ১২৭ বছর পেরিয়ে ১২৮তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আমি আমার ভিক্টোরিয়া কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীকে বেছে নিয়েছি।’

তিনি আরও বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কলেজে ক্যান্টিন চালু করা হবে। এ ছাড়া খুব শিগগিরই কলেজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে। তিনি বলেন, ‘যতদিন বেঁচে আছি, ততদিন আমি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী—এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।’

উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী ও জমিদার রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় ১৮৯৯ সালে ব্রিটেনের তৎকালীন রানি ও ভারতসম্রাজ্ঞী মহারানি ভিক্টোরিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। এটি বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

আলোচনা পর্ব শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা