× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে অধ্যাপক মাহবুব আহসান খানের স্মরণে সেমিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

জাবিতে অধ্যাপক মাহবুব আহসান খানের স্মরণে সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ৫০তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা এবং দ্বিতীয় স্থান অর্জনকারী সানজিদা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এ সময় উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খানের শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহানা বিলকিস। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রয়াত অধ্যাপক ড. মাহবুব আহসান খানের সতীর্থ এবং বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা