× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হলো বিইউএফটিআইমুন ২০২৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হলো বিইউএফটিআইমুন ২০২৬

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) স্থায়ী ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর শেষ হয়েছে ২১ নভেম্বর। 

১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে বিইউএফটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ন্যাটো, ইকোসক, ইউএনএইচআরসি, ডব্লিউটিও, ইউএনসিএসডব্লিউ, ইউএনআইডিও, হরমুজ নেগোসিয়েশন ফোরাম, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস কর্পসসহ মোট ১০টি কমিটি অংশ নেয়। এসব কমিটিতে প্রতিনিধিরা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি ও নীতিনির্ধারণী বিতর্কে অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরেন। ২১ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার। পরে অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’। 

আয়োজকদের মতে, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, বিশ্লেষণী চিন্তা, আলোচনা ও যোগাযোগের দক্ষতা বিকাশের সুযোগ পেয়েছেন। পাশাপাশি তরুণদের মধ্যে কূটনৈতিক সচেতনতা, আন্তর্জাতিক বোঝাপড়া এবং গঠনমূলক সংলাপের চর্চা উৎসাহিত হয়েছে। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বিষয়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যয়ে বিইউএফটিমুনা’র এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা