প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মিনিট আগে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে ৪টি সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। ৬ মাস মেয়াদি এসব কোর্সে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউজকিপিং এবং রিজারভেশন অ্যান্ড টিকেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সগুলোতে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
প্রতিটি কোর্সের ফি ৩০ হাজার টাকা। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ভর্তি হতে হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীন পরিচালিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি।
কোর্সের ধরন: সার্টিফিকেট কোর্স।
কোর্সের মেয়াদ: ৩৬০ ঘণ্টা বা ৬ মাস।
ভর্তি শেষ: ৩০ নভেম্বর ২০২৬।
কোর্সের নাম, যোগ্যতা ও ফি:
১. ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস: এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ৩০ হাজার টাকা।
২. ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট: এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ৩০ হাজার টাকা।
৩. হাউজকিপিং: এসএসসি বা সমমান পাস। কোর্স ফি ৩০ হাজার টাকা।
৪. রিজারভেশন অ্যান্ড টিকেটিং: এইচএসসি বা সমমান পাস। কোর্স ফি ৩০ হাজার টাকা।
ইন্টার্নশিপের সুযোগ: প্রশিক্ষণার্থীদের জন্য দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। এর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এবং সাবর ট্রাভেল নেটওয়ার্ক (বাংলাদেশ) লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
ক্লাসের সময়সূচি: নিয়মিত ব্যাচের ক্লাস রবিবার থেকে বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সপ্তাহকালীন ব্যাচের ক্লাস শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্যারিয়ারের সুযোগ: আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্সগুলো সম্পন্ন করার পর দেশি-বিদেশি ৫ তারকা হোটেল, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও প্লেসমেন্টের সুযোগ রয়েছে।
ভর্তির ঠিকানা: লেভেল-৩, বিল্ডিং-২, বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, শাহবাগ, ঢাকা-১০০০।
যোগাযোগ: ০১৩১৪-১৪১৯০৯, ০১৭৯৮-২০৫১২৯, ০১৬৭৫-৯৮৩৯৮৬।