× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে বিসিএস কার্নিভাল ২.০

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১২ মিনিট আগে

শাবিপ্রবিতে বিসিএস কার্নিভাল ২.০

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই ও দিকনির্দেশনা দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাস্ট ক্যারিয়ার ক্লাবের স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এ আয়োজন করবে। এতে সহযোগিতা দিচ্ছে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমি।

আয়োজকেরা জানান, বিসিএস পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া, শিক্ষার্থীদের প্রস্তুতির মান যাচাই এবং সরকারি চাকরিতে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে ১০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আদলে মডেল টেস্ট নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা ও উন্নতির জায়গা চিহ্নিত করতে পারবেন।

এ ছাড়া বিসিএস প্রস্তুতির কৌশল, পরীক্ষার বিভিন্ন ধাপ এবং সরকারি চাকরিতে ক্যারিয়ার গঠন নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। সেরা ১০ জন অংশগ্রহণকারীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে বিশেষ ইভেন্ট কিট ও আপ্যায়নের ব্যবস্থা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ৪৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম সামদানি। এ ছাড়া উপস্থিত থাকবেন মো. আশরাফুল আলম সুজন, যিনি ৪৫তম বিসিএসে সাধারণ শিক্ষা, ৪৬তম বিসিএসে প্রশাসন এবং ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শে অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্যাডারে কর্মজীবন ও সরকারি চাকরির বাস্তবতা সম্পর্কে ধারণা পাবেন।

আয়োজনে অংশ নিতে অনলাইন ও সরাসরি নিবন্ধনের সুযোগ রয়েছে। অনলাইন নিবন্ধন চলবে ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত বুথে সরাসরি নিবন্ধন করা যাবে। আগ্রহীরা পোস্টারের কিউআর কোড স্ক্যান করে অথবা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

বিসিএসের প্রস্তুতি শুরু করতে আগ্রহী এবং নিজেদের প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে ইচ্ছুক শাবিপ্রবি শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা