মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মিনিট আগে
বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোঃ নিয়ামত এলাহী।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য রিয়ার রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী পেয়েছেন নৌবাহিনী পদক (এনবিপি)।
সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তাঁকে এ পদক তুলে দেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২১ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন পদকের জন্য ৪০ জন নৌসদস্যকে মনোনীত করার কথা জানানো হয়। তাঁদের মধ্যে তিনজনকে নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজনকে অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজনকে নৌ গৌরব পদক(এনজিপি), ১০ জনকে নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জনকে নৌ পারদর্শিতা পদক (এনপিপি) দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের পাশাপাশি পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এসব পদক দেওয়া হয়েছে।