× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে ঘাসফুলের ১৫ বছর পূর্তি উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১১ মিনিট আগে

পবিপ্রবিতে ঘাসফুলের ১৫ বছর পূর্তি উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঘাসফুল’-এর ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে দীর্ঘ দেড় দশক ধরে কাজ করে আসা সংগঠনটি এ আয়োজনে নিজেদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শাহ্ মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং ঘাসফুলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ ছাড়া সংগঠনটির বর্তমান সভাপতি মো. নাজমুস সাকিব, সহসভাপতি সানজিদা আক্তার নিশি, সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘাসফুলের সভাপতি মো. নাজমুস সাকিব সংগঠনটির দীর্ঘ ১৫ বছরের পথচলা, কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি জানান, এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জে দেশব্যাপী তৃতীয় স্থান অর্জন এবং ঘাসফুল বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পাওয়া সংগঠনটির উল্লেখযোগ্য সাফল্য।

তবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করলেও সংগঠনটির নিজস্ব কোনো শ্রেণিকক্ষ বা নির্দিষ্ট কক্ষ নেই। ফলে নিয়মিত পাঠদান এবং এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ থেকে পাওয়া প্রায় ৮ লাখ টাকার শিক্ষা উপকরণ সংরক্ষণে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় শিশুদের পাঠদানের জন্য একটি স্থায়ী শ্রেণিকক্ষ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দের দাবি জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ঘাসফুলের কার্যক্রমের প্রশংসা করেন এবং কক্ষসংক্রান্ত সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন।

সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক শাহ্ মোহাম্মদ আশরাফুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, তাঁর শিক্ষকতা জীবন ও ঘাসফুলের যাত্রা প্রায় একই সময়ে শুরু হওয়ায় দীর্ঘ ১৫ বছরের পথচলায় সংগঠনটির সঙ্গে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে।

অন্যদিকে, ঘাসফুলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী সহপাঠীদের সঙ্গে সংগঠনটি প্রতিষ্ঠার শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

দীর্ঘ ১৫ বছরের পথচলায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে যাওয়ার পাশাপাশি সংগঠনটির সঙ্গে যুক্ত সাবেক ও বর্তমান সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঘাসফুল পরিবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা