× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগ। 

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাধা নেই। ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং দুই বিষয়ে (চতুর্থ বিষয় ছাড়া) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ে (২০২৬–২৭ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ আবেদনকারী হয়ে ১২ নভেম্বর রিটটি করেন।

এর আগে ১৮ নভেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও  পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান আদালত। ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সভা করে ইউজিসি জানিয়েছিল, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। তবে ১৮ নভেম্বর সভা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা