× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে রাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ মিনিট আগে

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে রাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ১২ প্রজাতির ৬২টি গাছের চারা রোপণের কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ফলদ, ফুল, ঔষধি ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ ছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, ভারপ্রাপ্ত সদস্যসচিব শাহরিয়ার শামসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে আমাদের এ আয়োজন। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা