× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

ইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ছাড়াও বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় এক্স ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ইউনেসা) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কালচারাল এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সহ-সভাপতি সানা শামীনুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় এক্স ন্যাশনালিস্ট এসোসিয়েশনের (ইউনেসা) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আক্তার বানু, কালচারাল এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সদস্য সচিব নূর-উন-নাহার আনসারী এবং প্লেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ বক্তব্য দেন।

আলোচনায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক নূরুল হুদা দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা