× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী নাশকতা-সহিংসতার প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১২ মিনিট আগে

দেশব্যাপী নাশকতা-সহিংসতার প্রতিবাদে রাবিপ্রবিতে র‍্যালি

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি উপাচার্যের কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, দেশ পুনর্গঠনে আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়েছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং একটি সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে সবাই একযোগে কাজ করবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশি-বিদেশি বিভিন্ন চক্র আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। স্বাধীনতা অর্জনের পরও তা ধরে রাখতে না পারা আমাদের আরেকটি দুর্ভাগ্য। বর্তমান সরকার নানা চেষ্টা চালিয়ে গেলেও একটি গোষ্ঠী বারবার তা ব্যর্থ করার চেষ্টা করছে। দেশ আমাদের সবার। তাই দেশকে রক্ষা করতে সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, গত কয়েক দিনে ঘটে যাওয়া নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, সরকার একটি মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করছে। কেউ এই মানবিকতাকে দুর্বলতা মনে করলে তা হবে ভুল। একটি মানবিক সমাজ ও শিক্ষিত-দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব। বাংলাদেশকে এগিয়ে নিতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা