× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানবেন যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মিনিট আগে

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় আবারও পরিবর্তন করা হয়েছে। আগে সোমবার  সকাল ১০টায় ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন বিকাল ৩টায় প্রকাশ করা হবে ফল।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীরা তাদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

রবিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সই করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

উল্লেখ্য, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা