× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ২৬ মিনিট আগে

গণ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল করিম, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম নোমান আলম, ছাত্র উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. নির্জন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ।

আলোচনায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মূলত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ। এ আদর্শ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও স্বকীয়তা রক্ষার চেতনায় উজ্জীবিত করে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য অনুধাবন করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা