× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবিতে পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২২ মিনিট আগে

শাবিপ্রবিতে পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মখলিছুর রহমান পারভেজকে আহ্বায়ক এবং তৃতীয় ব্যাচের মো. আজিজুর রহমান সোহাগকে সদস্যসচিব করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রথম ব্যাচের মোহাম্মদ নুরুল ইসলাম ও ড. মোহাম্মদ ফাখরুস ছালাম, দ্বিতীয় ব্যাচের ড. ফাহমিদা আক্তার, জ্যোতি লাল গোস্বামী ও মো. আজিজুর রহমান, তৃতীয় ব্যাচের মোতাহের হোসেন সোহেল, সপ্তম ব্যাচের ড. মো. এমদাদুল হক, অষ্টম ব্যাচের ড. হাজেরা আক্তার, ১১তম ব্যাচের মো. শাহীন আলম, ১৬তম ব্যাচের তোফায়েল আহমদ এবং ১৭তম ব্যাচের সরদার মনসুর আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন মাসের মধ্যে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে আহ্বায়ক কমিটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা