× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর সরকারি কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা

শেসক প্রতিনিধি

প্রকাশ : ১৩ মিনিট আগে

শেরপুর সরকারি কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা

শেরপুর সরকারি কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপরে স্বেচ্ছাসেবী সংগঠন ইমারজেন্সি ব্লাড সাপোর্ট, শেরপুরের উদ্যোগে কলেজের ৫নং ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইমারজেন্সি ব্লাড সাপোর্ট, শেরপুরের সভাপতি মো. রাতুল হাসান শামীম। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শাহজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, ইমারজেন্সি ব্লাড সাপোর্টের সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার জুথী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান (জিতু), দপ্তর সম্পাদক মো. শাহরিয়া নাফিজ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারজেন্সি ব্লাড সাপোর্ট, শেরপুরের চেয়ারম্যান মেহেদী হাসান উজ্জ্বল।

পরে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা