× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, আলোচনা সভা, আনন্দ র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও বিশেষ দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে জানা যায়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস, ইনস্টিটিউট, আবাসিক হল এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হবেন। একই সময়ে আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।

সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

আলোচনা সভা শেষে উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিস, আবাসিক হল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব প্ল্যাকার্ড নিয়ে অংশ নেবেন। রোভার স্কাউট গ্রুপের সদস্যরা বাদ্যযন্ত্র বাজিয়ে র‍্যালিকে প্রাণবন্ত করে তুলবেন। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে।

পরে ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। এ সময় তাঁদের সঙ্গে থাকবেন কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। পাশাপাশি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে র‍্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর তিন দিন ক্যাম্পাসের প্রধান ফটক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ভিত্তিপ্রস্তর চত্বর ও ডায়না চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে আলপনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হবে ক্যাম্পাস। প্রকৃতি, ফুল ও গাছপালার ভাবনা থেকে এসব আলপনা আঁকা হয়।

দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা