প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মিনিট আগে
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়
একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যায়কে বুকে ধারণ করে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে। প্রতিযোগিতার আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব।
বাংলা ও ইংরেজি ভাষায়, দুই পর্বে অনুষ্ঠিত ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তির এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নবম ও দ্বাদশ শ্রেণির ছয়শোর অধিক ছাত্রছাত্রী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।
বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন। বাংলা ও ইংরেজি ভাষায় অনুষ্ঠিত ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) ও ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।