× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএপি'র সহ-আয়োজনে ঢাকায় ৫১তম আইসিকিউসিসি সম্মেলন

ইউএপি প্রতিনিধি

প্রকাশ : ২১ মিনিট আগে

ইউএপি'র সহ-আয়োজনে ঢাকায় ৫১তম আইসিকিউসিসি সম্মেলন

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের (বিএসটিকিউএম) যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ৫১তম আন্তর্জাতিক কোয়ালিটি কন্ট্রোল সার্কেল সম্মেলন (ICQCC-2026) সফলভাবে সম্পন্ন হয়েছে।

‘টেকসই উন্নয়নের জন্য কিউসিসি’ (QCC for Sustainable Development) প্রতিপাদ্য নিয়ে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান গত ২০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। বক্তব্যে তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুণগত মানের উৎকর্ষতা অপরিহার্য। একাডেমিয়া, শিল্পখাত এবং মান-নিয়ন্ত্রণ পেশাজীবীদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, কিউসিসি এবং টিকিউএম এখন কেবল উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং টেকসই প্রবৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পরিবেশগত দায়বদ্ধতা নিশ্চিত করার কার্যকর কাঠামোতে পরিণত হয়েছে।

এবারের সম্মেলনে ১৬টি দেশের ৭৯৩টি কিউসিসি দলসহ প্রায় ৮ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ইউএপি ক্যাম্পাসের ৩৬টি আলাদা কক্ষে একযোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপস্থাপনা, যা দেশি-বিদেশি প্রায় ১০০ জন বিচারক মূল্যায়ন করেন। উপস্থাপিত প্রকল্পগুলোতে উৎপাদনশীলতা, গুণগত মানোন্নয়ন, ব্যয় হ্রাস, পেশাগত নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার বিষয়গুলো প্রাধান্য পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিকিউএম-এর উপদেষ্টা এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল। এছাড়াও বিএসটিকিউএম-এর উপদেষ্টা প্রকৌশলী এ. এম. এম. খায়রুল বাশার অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য দেন বিএসটিকিউএম-এর সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এ. কে. এম. শামসুল হুদা।

সমাপনী পর্বে পরবর্তী আয়োজক দেশ ফিলিপাইনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আইসিকিউসিসি-র পতাকা হস্তান্তর করা হয়। এরপর অংশগ্রহণকারী দেশগুলোর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে ইউএপি-র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা