× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি পাওয়ারে গেছে বলেই ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি ভিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ১৩ মিনিট আগে

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আমাদেরও মাঝেমধ্যে ট্যাগ শুনতে হয়, বিএনপির ভাইস চ্যান্সেলর। ওরে বাবারে, এখানে ট্যাগ দেওয়ার কী আছে! বিএনপি ক্ষমতায় বলেই তো আজ ভাইস চ্যান্সেলর হয়েছি। এখানে লুকানোর কিছু আছে?’—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (ভাইস চ্যান্সেলর) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। সম্প্রতি তার দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার বিকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে একই দিন বাদ জুমা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন উপাচার্য।

ভিডিওতে তাকে বিগত ১৫-১৬ বছরের শাসনামলের প্রসঙ্গ টেনে আরও বলতে শোনা যায়, ‘বহু সুশীল লোকজন তো ছিল। ৫ আগস্টের পর তাদের আসল পরিচয় ও কাজ আমরা দেখেছি। মানুষের আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘আপনি যদি এ দেশকে সত্যিকার অর্থে ভালোবাসেন ও অন্তরে ধারণ করেন, তবে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করতে হবে। বিগত ১৫-১৬ বছর আমরা দেশের কোন শ্রেণির নাগরিক ছিলাম, তা নিজেরাই বুঝতাম না। আমাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধের মাধ্যমে আল্লাহ আমাদের সেই জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’

দেশের চলমান পরিস্থিতি ও নাগরিকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন এবং দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি চান, তবে আমাদের নিজেদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’

তিনি আরও বলেন, গত দুই বছর অনেকেই দেশে নির্বিঘ্নে বসবাস করলেও সম্প্রতি নানা ধরনের নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে পিটিয়ে হত্যা, সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ এবং কারাগারে হামলার চেষ্টার মতো ঘটনাও ঘটেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা