× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবিতে ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ মিনিট আগে

পবিপ্রবিতে ইউট্যাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং অসহায় ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

২০ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন গোলাম সারোয়ার হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘একটি স্বার্থান্বেষী চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশ-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে। আল্লাহতায়ালা যেন তাদের হেদায়েত করেন এবং সঠিক বুঝ দান করেন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা