× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২১ মিনিট আগে

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২৫ নভেম্বর

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি।

ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট acas.edu.bd⁠ থেকে।

ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৭, রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়গুলো হলো ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা