× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবির নাম পুনর্বহালের দাবিতে ছাত্রলীগের মিছিল

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১১ মিনিট আগে

গোবিপ্রবির নাম পুনর্বহালের দাবিতে ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম পুনর্বহাল এবং প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি স্থাপনের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মিছিলে অংশ নেওয়া সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আহসান সৌরভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম আগের তুলনায় সীমিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আজকের ঘটনার পর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের নেতৃস্থানীয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান প্রক্টর। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব শিক্ষার্থীর সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা