× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাককানইবির সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

জাককানইবির সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সব বিভাগে পর্যায়ক্রমে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে চারুকলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘আউটকাম বেইজড এডুকেশন: কারিকুলাম ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ফর দ্য ফ্যাকাল্টি অব ফাইন আর্টস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, ‘শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া।’ একইভাবে ওবিই কারিকুলামের লক্ষ্য শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে এ কারিকুলাম চালু হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগে তা চালু করা হবে।

চারুকলা একটি বিশেষায়িত অনুষদ উল্লেখ করে তিনি বলেন, এ অনুষদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে দক্ষ। তাদের দক্ষতা ও প্রশিক্ষণ কর্মসূচি থেকে পাওয়া নির্দেশনা কাজে লাগিয়ে যুগোপযোগী ওবিই কারিকুলাম প্রণয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদী।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুই পর্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রথম পর্বে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চারুকলা অনুষদের শিক্ষকদের ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা