× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির নিউট্রিশন অনুষদের নতুন ডিন আতিকুর

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

পবিপ্রবির নিউট্রিশন অনুষদের নতুন ডিন আতিকুর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষদীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং বিদায়ী ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, অধ্যাপক ড. মো. আতিকুর রহমান একজন অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও প্রশাসক। তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও একাডেমিক প্রজ্ঞা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, নবনিযুক্ত ডিনের নেতৃত্বে অনুষদের শিক্ষা, গবেষণা ও পরীক্ষাগারের সুযোগ-সুবিধা আরও আধুনিক ও সমৃদ্ধ হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের পুষ্টিচাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আরও জোরালো ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য ও বিশেষ অতিথিরা। একই সঙ্গে দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করায় বিদায়ী ডিন অধ্যাপক মো. শহিদুল ইসলামকে ধন্যবাদ জানানো হয়। আলোচনা সভায় অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা