× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোবিপ্রবির প্রধান ফটকে শেখ মুজিবের নামে ব্যানার

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ৮ মিনিট আগে

গোবিপ্রবির প্রধান ফটকে শেখ মুজিবের নামে ব্যানার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সংবলিত ব্যানার টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামফলক ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামফলক ভাঙচুর করে সেখানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

ঘটনার সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টাঙিয়ে চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। আমরা শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি একটি জাতীয় ইস্যু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা