× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ

খুবি প্রতিনিধি

প্রকাশ : ৩১ মিনিট আগে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) ও কর্মকর্তা সংগঠন ‘বন্ধন’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গুপ্ত চক্র দেশকে অশান্ত রাখতে চায়। সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, বাংলাদেশে তাদের ঠাঁই হবে না। পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যখন দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করছে, তখন সেই প্রচেষ্টা ব্যাহত করতে ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে। দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। ২০২৪ সালে যারা গণহত্যা চালিয়েছে, তাদের আইনের আওতায় এনে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা