× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট

রুয়েটের শিক্ষার্থীর শিরোপা জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

রুয়েটের শিক্ষার্থীর শিরোপা জয়

সম্প্রতি বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট (বিজিপিসি) ২০২৬-এ প্রথমবারের মতো রানার্সআপ (দ্বিতীয় স্থান) হওয়ার গৌরব অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। শিরোপা বিজয়ী শিক্ষার্থী লুবনা সাদিয়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। লুবনা দেড় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ডেও ২য় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার দুটি পর্বের মধ্যে ৩১ অক্টোবর অনলাইনে প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর ১৩ নভেম্বর ঢাকায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

এবারের প্রতিযোগিতার আয়োজক ও ভেন্যু হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। একই প্রতিযোগিতায় রুয়েটের আরও দুই জন প্রতিযোগী মাইশা ফারিহা ও ওয়ারদা আহমার ওহানা সেরা ৫০ এর মধ্যে স্থান দখল করেন। এছাড়াও রুয়েট থেকে মোট ১১ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের র‌্যাঙ্কিয়ে স্থান পান। 

এদিকে রুয়েটের শিক্ষার্থীবৃন্দের কৃতিত্বপূর্ণ এমন অর্জনকে স্বগত জানিয়েছে রুয়েট প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা