রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মিনিট আগে
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) ৩য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। ১৮ নভেম্বর (বুধবার) সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস টুডে ও সিটিজি পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আদিত্য চৌধূরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা ক্যানভাস প্রতিনিধি সঞ্চিতা চক্রবর্তী।
নবগঠিত কমিটির সহ-সভাপতি ডেইলি বাংলাদেশ আসপেক্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্ণব ঘাগ্রা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইসমাইল, অর্থ সম্পাদক ক্যাম্পাস রিপোর্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সীমান্ত তঞ্চঙ্গ্যা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক বাংলা এফএম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুথিনা বেসরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চোখ টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দিগন্ত রক্ষিত এবং নির্বাহী সদস্য হিসেবে পেজ দ্যা নিউজ প্রতিনিধি আঁখি নাথ ও কাগজের বার্তা প্রতিনিধি সাইমুন ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারের লক্ষ্য নিয়ে ১২ অক্টোবর ২০২৩ সালে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করে 'রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিপ্রবিসাস)'।