প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫ মিনিট আগে
হাইকোর্ট। ছবি: সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত।