× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউতে সেমিনার ও ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

ইউআইইউতে অনুষ্ঠিত হয়েছে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার। ছবি: ইউআইইউর সৌজন্যে

ইউআইইউতে অনুষ্ঠিত হয়েছে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার। ছবি: ইউআইইউর সৌজন্যে

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে অধ্যাপক ড. রাকিবুল মোস্তফার লেখা ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক।

মঙ্গলবার বিকাল ৩টায় ইউআইইউ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে সিঙ্গাপুরের জাতি গঠন, উন্নয়ন অগ্রযাত্রা এবং দেশটির অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কূটনীতিক, শিক্ষাবিদ, লেখক ও প্রকাশকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও হেড অব মিশন ফিলিপ ওং। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জাতীয় ঐক্য, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কার্যকর পররাষ্ট্রনীতি সিঙ্গাপুরের উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দেশটির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, আইনের শাসন ও স্বাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বইটির লেখক ও ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিবুল মোস্তফা সিঙ্গাপুরে নিজের অভিজ্ঞতা ও বই লেখার প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, দেশটির মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, স্বনির্ভরতা এবং নিয়ম মেনে চলার সংস্কৃতি তাকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে সরকারের প্রতি জনগণের আস্থা তাকে মুগ্ধ করেছে। মায়ের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গিয়ে অর্জিত অভিজ্ঞতা থেকেই বইটি লেখার অনুপ্রেরণা পান তিনি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। তিনি বলেন, বইটি কেবল একটি দেশের উন্নয়নের বিবরণ নয়; বরং এটি একটি জাতির মেধা, মনন ও ঘুরে দাঁড়ানোর গল্প। ভবিষ্যতেও পাঠকদের জন্য আরও মানসম্মত বই প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সিঙ্গাপুর ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও রাজনৈতিক বিশ্লেষক মো. মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মেধাভিত্তিক ব্যবস্থা অনুসরণের ফলেই দেশটি উন্নতির শিখরে পৌঁছেছে।

সেমিনারে মডারেটরের দায়িত্ব পালন করেন ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উপদেষ্টা অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। তিনি বলেন, সিঙ্গাপুরের জাতীয় সক্ষমতা ও নিজস্ব শক্তি গড়ে তোলার মানসিকতা তাকে মুগ্ধ করেছে। দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর রেজিস্ট্রার ও সাবেক রাষ্ট্রদূত ডা. মো. জুলফিকার রহমান। শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা