× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসইউ ফুটবল ফেস্টে লেগ্যাসি ইউনাইটেডের শিরোপা জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

আইএসইউ ফুটবল ফেস্টে লেগ্যাসি ইউনাইটেডের শিরোপা জয়

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘আইএসইউ ফুটবল ফেস্ট সিজন–২’-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের দল লেগ্যাসি ইউনাইটেড। 

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দল বাইনারি ব্লাস্টার্সকে ২–০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

টুর্নামেন্টের সেমিফাইনালে চার দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে জায়গা করে নেয় বাইনারি ব্লাস্টার্স ও লেগ্যাসি ইউনাইটেড। ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লেগ্যাসি ইউনাইটেড।

টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শাওন। একই বিভাগের আমিনুল হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানিম।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতেও সহায়তা করে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্রীড়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম বলেন, শুধু শ্রেণিকক্ষ নয়, খেলার মাঠও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করার শিক্ষা পায়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও আইএসইউর শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক—এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ্য, আইএসইউ ফুটবল ফেস্টের দ্বিতীয় আসরে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো—অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়র্স, ব্যবসায় প্রশাসন বিভাগের লেগ্যাসি ইউনাইটেড, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের জাস্টিস অ্যাথলেটিক এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা