× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবি ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ মিনিট আগে

শাবিপ্রবি ক্যাম্পাসে শীতকালীন ফুলের চারা রোপণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শীতকালীন ফুলের চারা রোপণ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা ’৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির শতাধিক ফুলের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ একটি অনন্য কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনও এ ধরনের উদ্যোগ নিলে পুরো ক্যাম্পাস ফুলে ফুলে ভরে উঠবে। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কাজ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, ‘প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ কর্মসূচির আয়োজন। এ ধরনের উদ্যোগে এগিয়ে আসতে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশীজনদেরও আহ্বান জানাচ্ছি।’

চারা রোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মাসুদ আলম, সহকারী প্রক্টর মো. বেলাল হোসাইন শিকদার, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান এবং ভূ-সম্পত্তি শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন ও নাদির আহমেদসহ সংগঠনটির সাধারণ সদস্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা