× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুবি মডেল ইউএন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ-মুস্তাফিজ

খুবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মিনিট আগে

খুবি মডেল ইউএন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ-মুস্তাফিজ

খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী মো. রামীম মুস্তাফিজ। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ ওয়ালিদ হাসান বলেন, KUMUNA-কে আরও সক্রিয় ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এ জন্য নিয়মিত কর্মশালা, সেমিনার ও সিমুলেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। পাশাপাশি নতুন সদস্যদের নেতৃত্ব, কূটনীতি, গবেষণা, বিতর্ক ও জনসমক্ষে কথা বলার দক্ষতা বিকাশে কাজ করব আমরা। আন্তর্জাতিক অঙ্গনে অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিশ্বপরিসরে ছড়িয়ে দিতে চাই।

সাধারণ সম্পাদক মো. রামীম মুস্তাফিজ বলেন, ব্যক্তিজীবন থেকে শুরু করে সাংগঠনিক পরিমণ্ডল—সর্বত্র সঠিক কূটনীতি ও বিচক্ষণতার চর্চাকে ইতিবাচক সামাজিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের অন্যতম লক্ষ্য।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জাকিয়া ফারহানা চৌধুরী। যুগ্ম সম্পাদক হয়েছেন ইন্তেসার খান রুদ্র। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হুসাইন, আলমা ফারহা ও মো. সদমান শাকির। এ ছাড়া কনফারেন্স ম্যানেজমেন্ট সেক্রেটারি অনিন্দ্য চক্রবর্তী, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন সেক্রেটারি সমুদ্র চাকমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি নাভিল সাদাত এবং অফিস সেক্রেটারি হিসেবে আব্দুল আজিজ ও মো. রাফসান গোলদার মনোনীত হয়েছেন।

বিভিন্ন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিকস অ্যান্ড রিসার্চ বিভাগে মো. ইমাম হোসেন ও শাহরিয়ার ইসলাম শিহাব, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগে মো. তানজিমুল হক তনু ও জান্নাতুল ফেরদৌস মহিমা, টেকনিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে রুকাইয়া আফিয়া নেহা, অফিস ম্যানেজমেন্ট বিভাগে শাহরিন আহমেদ দীপ্ত ও অম্লান গুহ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগে প্রিয়াঙ্কা সরকার এবং কনফারেন্স ম্যানেজমেন্ট বিভাগে মারজুক রহমান আদিত।

এ ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে নাইমুল ইসলাম রাতুল, ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগে মো. ফাহাদ হোসেন সাজিদ, সেশন ম্যানেজমেন্ট বিভাগে আরাফাত রহমান, হিউম্যান রিসোর্সেস বিভাগে সুমাইয়া আক্তার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে সিদরাতুল মুনতাহা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে আজিজুল হাকিম এবং লজিস্টিকস বিভাগে মিয়াদ বিন মাহমুদ ও ওমর শাহাদাত দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ২৫ ব্যাচের একাধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা