× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মিনিটের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ মোনামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ০ মিনিট আগে

এক মিনিটের ভিডিও ফাঁসে ক্ষুব্ধ মোনামি

ব্যক্তিগত পরিসরে ভাগ করে নেওয়া এক মিনিটের একটি নাচের ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সারা মোনামি।

একই সঙ্গে নিজের নাচ নিয়ে সমালোচনা বা ট্রল হওয়ার আশঙ্কাকে গুরুত্ব না দিয়ে স্পষ্ট জানিয়েছেন, ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নেচে তিনি মোটেও বিব্রত নন।

সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন সারা মোনামি।

পোস্টে তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। সেটি তিনি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছিলেন। বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করেছিলেন তিনি। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানোয় বিস্ময় প্রকাশ করেন তিনি।

ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে সারা মোনামি প্রার্থনা, সংশ্লিষ্ট ব্যক্তি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।

নিজের নাচের প্রসঙ্গে তিনি বলেন, তার বয়স কিংবা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য- এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মোনামি জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রল বা কটূক্তির শিকার হতে পারেন, এমন আশঙ্কা তার আগে থেকেই ছিল। তবে এসব নিয়ে তিনি বিচলিত নন। কারণ, অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের আয়োজন। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের।

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে নেচে তার মধ্যে কোনো ধরনের লজ্জা বা বিব্রতবোধ কাজ করছে না। বরং নাচের মধ্য দিয়েই নিজের আনন্দ প্রকাশ করেছেন তিনি।

পোস্টের শেষাংশে সমালোচকদের উদ্দেশে নিজের অবস্থান আরও স্পষ্ট করেন এই শিক্ষিকা। তিনি লেখেন, “একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা