× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারি পরিদর্শনে সিআইপির মহাপরিচালক

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ মিনিট আগে

বারি পরিদর্শনে সিআইপির মহাপরিচালক

আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের (ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার-সিআইপি) মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধিদলটি গাজীপুরে বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পরে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়। এ সময় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত বারির গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসেরসহ বিভিন্ন গবেষণা কেন্দ্র ও বিভাগের পরিচালক এবং জ্যেষ্ঠ বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদলটি বারির প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার (জিন ব্যাংক) এবং টিউবার ক্রপস রিসার্চ সেন্টারের টিস্যু কালচার ল্যাবরেটরি পরিদর্শন করে। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা