× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধান কাটা ও পিঠা উৎসবে ব্রিতে নবান্ন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

ধান কাটা ও পিঠা উৎসবে ব্রিতে নবান্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্‌যাপন করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। পরে তারা ইনস্টিটিউটের গবেষণা মাঠে ধান কাটায় অংশ নেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে আলোচনা সভা এবং মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ সময় বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের পিঠা-পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

সভায় ব্রির মহাপরিচালক বলেন, নবান্ন গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্য। পরবর্তী প্রজন্মের কাছে এ ঐতিহ্য পৌঁছে দিতেই এ আয়োজন। সীমিত সম্পদ দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেওয়া আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, উচ্চফলনশীল ধানের জাত ও উন্নত কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তায় ব্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একসময় দেশে দানাদার শস্যের উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ মেট্রিক টন। বর্তমানে তা প্রায় ৫ কোটি মেট্রিক টনে পৌঁছেছে। ফলে বাংলার ঘরে ঘরে এখন শুধু অগ্রহায়ণেই নয়, তিন মৌসুমেই নবান্নের আনন্দ ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইব্রাহিম এবং ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। এ সময় ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা