× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন

হাবিপ্রবি ভিটিএইচের উদ্যোগে

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন

গ্রামীণ পর্যায়ে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও টিকাদান কার্যক্রমের লক্ষ্যে দিনাজপুরে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ)।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা-সংলগ্ন ঈদগাহ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময়  উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড.এম.এনামউল্যা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, হাবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড.এম. আবু হাসান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে স্থানীয় খামারি ও পশুপালকেরা তাঁদের গবাদিপশু নিয়ে উপস্থিত হোন। সেখানে পশুদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে পশুপালকদের প্রাণিস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, প্রান্তিক খামারিদের চিকিৎসাসেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। শুধু এক দিনের ক্যাম্প নয়, খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পেশাগত জীবনে মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাণিচিকিৎসা দিতে হবে। গ্রামীণ জনপদে প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও পশুপালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন খামারিরা উপকৃত হবেন, অন্যদিকে ভেটেরিনারি শিক্ষার্থীরাও মাঠপর্যায়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা